০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিটিভির জন্মদিনে চ্যানেল আই-এর বিশেষ অনুষ্ঠান

আজ ২৫ ডিসেম্বর ৫৯ পেরিয়ে ৬০ বছরে পা রাখবে বাংলাদেশ টেলিভিশন। ১৯৬৪ সালের এই দিনে পথচলা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতি বছর ২৫ ডিসেম্বর বিটিভির জন্মদিনে নিজস্ব আঙিনায় আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এবারও এ আয়োজন। যেখানে পরিণত হবে বিটিভি’র সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীদের আগমনে মিলনমেলা। অনুষ্ঠানে আসবেন মন্ত্রী, চ্যানেল আই, ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই -এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই -এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই ও ইমপ্রেস গ্রæপের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ। বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করবেন অনুষ্ঠানে আগত অতিথিরা। থাকবে সঙ্গীত পরিবেশনা। অতিথি আপ্যায়নে থাকবে পিঠা-পুলির আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সকাল ৭.৩০ মিনিট থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে সকাল ৯টা পযর্ন্ত। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বিটিভির জন্মদিনে চ্যানেল আই-এর বিশেষ অনুষ্ঠান

প্রকাশিত : ০৪:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩