১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি চলছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

এর আগে, তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেয়া হয়েছিল, তা ছিল পরিকল্পিত৷ আর শেখ হাসিনা এই ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করেছিল।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যাবস্থাকে সঠিক নিয়মে দাঁড় করাতে হলে তত্ববধায়ক সরকারের বিকল্প নেই।

এরও আগে, গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ড.বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

উল্লেখ্য, ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।

ডিএস./

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে

প্রকাশিত : ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫