১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জুনে ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আগামী জুনের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিগগিরই বাংলাদেশ ত্যাগ করবেন। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত এপ্রিলের শেষ দিকে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দীর্ঘদিন পর কোনো রাজনীতিককে এ পদে নিয়োগ দিল ভারত সরকার।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১২ সালে রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর দলীয় চাপের মুখে তিনি মন্ত্রিত্ব ছাড়েন। এছাড়া তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দীনেশ ত্রিবেদী ভারতের লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষের সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে পরের মাসে বিজেপিতে যোগ দেন তিনি।

ট্যাগ :

ওয়েবসাইট ক্লোন করে এআই-ভিত্তিক প্রতারণা গ্রেফতার: ৩

জুনে ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৭:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬