১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) আসরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আকদ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

সাদিক কায়েমের সহধর্মিণীর নাম আনিকা ফারদিন ফরায়েজি, যিনি পেশায় একজন চিকিৎসক। তিনি আইয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমা দম্পতির কন্যা। আনিকার পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

উল্লেখ্য, এই বিয়েকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছিল। সাদিক কায়েম তার বিয়ের দাওয়াত দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

প্রকাশিত : ১০:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬