০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইরানি জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসি’র

ইরানের জলসীমায় অনুপ্রবেশ করায় একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (৩১ মে) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি আইআরজিসি’র একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এমকিউ-১’ মডেলের একটি মার্কিন ড্রোন ইরানের ভেতরে একটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার চেষ্টা করছিল।

আইআরজিসি জানায়, ড্রোনটি ইরানি জলসীমায় প্রবেশ করা মাত্রই বিপ্লবী গার্ডের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করে ভূপাতিত করা হয়।

বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট আরও বলেছে, যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

ইরানি জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসি’র

প্রকাশিত : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬