০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সাফের সেমিফাইনালে কাল মুখোমুখি বাংলাদেশ-নেপাল

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার (৩ জুন) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে।

তবে এই হাইভোল্টেজ ও গুরুত্বপূর্ণ মূল লড়াইয়ে মাঠে নামার আগেই বড় ধরনের এক দু:সংবাদ এসেছে বাংলাদেশ শিবিরে। মঙ্গলবার (২ জুন) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মা। ক্যাম্পে এমন শোকাবহ পরিস্থিতির কারণে মঙ্গলবারের নির্ধারিত অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন সেশনটি বাতিল করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে শোকের ছায়ায় লাল-সবুজরা মাঠে না নামলেও ম্যাচের শেষ মূহুর্তের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরেছে প্রতিপক্ষ নেপাল। ফাইনালে যাওয়ার মহালড়াইয়ে দুই দলেরই সমান সুযোগ আছে বলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন নেপালের কোচ নবীন নেউপানি।

অবশ্য মাঠের সাম্প্রতিক পরিসংখ্যান ও শক্তির বিচারে নেপালের চেয়ে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ। দুই দলের শেষ ৫ বারের মুখোমুখিতে ৩টি জয় ও ২টি ড্র রয়েছে লাল-সবুজদের ঝুলিতে, যেখানে একটি ম্যাচেও হারেনি বাংলাদেশ। এর মধ্যে সাফের সবশেষ দুই আসরের ফাইনালে এই নেপালকে হারিয়েই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় পরেছিল মারিয়া-ঋতুপর্ণারা। ফলে মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থেকেই বুধবার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ডিএস/

ট্যাগ :

প্রকাশিত : ০২:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬