০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

আশুরার কবে,জানা যাবে আজ

  • ধর্ম ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • 54

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহররম মাসের চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদ দেখার তথ্যের ওপর নির্ভর করেই পবিত্র আশুরার তারিখ এবং সরকারি ছুটির দিন নির্ধারিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭-এ যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি জানানো যাবে।

উল্লেখ্য, ‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ‘দশ’। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। মুসলিম বিশ্বের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আশুরার কবে,জানা যাবে আজ

প্রকাশিত : ০৪:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬