০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পর্তুগাল ও সৌদির মধ্যে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর

ইউরোপের দেশ পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এই চুক্তির আওতায় দুই দেশের কূটনীতিক ও বিশেষ পাসপোর্টধারীরা এখন থেকে বিনা ভিসায় দুই দেশে যাতায়াত করতে পারবেন।

মঙ্গলবার (১৬ জুন) পর্তুগালের রাজধানী লিসবনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেরের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।

সৌদির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই চুক্তির উদ্দেশ্য হলো দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভ্রমণ ও যোগাযোগ সহজ করা, এবং কূটনীতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সৌদি আরব ও পর্তুগালের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও সহযোগিতা সম্প্রসারণ করা।

এমন এক সময়ে চুক্তিটি স্বাক্ষরিত হলো, যখন উভয় দেশ প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঘনিষ্ঠতর সম্পৃক্ততা ও বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে এবং সহযোগিতা জোরদার করতে চাইছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পর্তুগাল ও সৌদির মধ্যে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬