০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশে ‎ব্রাজিল-আর্জেন্টিনার জাতীয় দলকে এনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার (৩ জুলাই) ‎রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব টার্ফে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ -এটিজেএফবি আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার স্পোর্টস ডিপ্লোম্যাসিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার সর্বস্তরে খেলাকে ছড়িয়ে দিতে কাজ করছে। ফুটবল উন্মাদনাকে কাজে লাগিয়ে বিশ্ব সম্প্রীতি গড়ে তোলায় সরকারের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে, তাদের অবকাঠামো ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে এবং তাদের সাথে কথা বলে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের মাধ্যমে দেশের ফুটবলকে তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের চিন্তা রয়েছে।

এছাড়াও এই ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো জিয়াস ফেরেস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

ব্রাজিল-আর্জেন্টিনার ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০১:২১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬