০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগজীবাণুর সম্ভাব্য প্রাদুর্ভাব প্রতিরোধে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সারাদিনব্যাপী পরিচালিত হয়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, এএফডব্লিউসি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনা ও সরেজমিন উপস্থিতিতে বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে টানা বর্ষণের ফলে বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু এলাকাতেও পানি জমে ডেঙ্গুসহ বিভিন্ন রোগজীবাণুর বিস্তারের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনের ছাদে পানি জমে অবকাঠামোগত ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের টার্মিনাল ভবন, প্রশাসনিক ভবন, সিএএবি ভবন, কার্গো টার্মিনাল, পাওয়ার হাউস, অপারেশন টাওয়ার, ফায়ার স্টেশন ভবন, এমটি ভবন, মেইনটেন্যান্স ভবনসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনার ছাদ পরিষ্কার করা হয়। এছাড়া আনসার ক্যাম্পের আশপাশ এবং বিমানবন্দরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকেও জমে থাকা পানি অপসারণ, আগাছা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, একই ধরনের পরিচ্ছন্নতা অভিযান বিমানবন্দরের আবাসিক এলাকাতেও পরিচালিত হবে, যেখানে সংশ্লিষ্ট বাসিন্দাদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

কর্তৃপক্ষের মতে, যাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং বিমানবন্দরে কর্মরত সকলের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চলতি বর্ষা মৌসুমজুড়ে নিয়মিত বিরতিতে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রাখা হবে। এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার রোধের পাশাপাশি বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনার অবকাঠামোগত সুরক্ষা নিশ্চিত করাও সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক মনির- সদস্য সচিব পুষ্পেন

বর্ষায় ডেঙ্গু ও রোগজীবাণু প্রতিরোধে শাহ আমানত বিমানবন্দরে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত : ০৩:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬