০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ক্যান্সারে আক্রান্ত কনস্টেবল সাজ্জাদের চিকিৎসায় মানবিকতার হাত বাড়াল নওগাঁ জেলা পুলিশ

ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নওগাঁ জেলা পুলিশের কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে নওগাঁ জেলা পুলিশ। তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা চেয়ে তিনি নওগাঁ জেলা পুলিশের নিকট আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে চিকিৎসার জন্য তাঁকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন। এ সময় তিনি তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিপদে ও সংকটে সহকর্মীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্বেরই অংশ। কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসায় জেলা পুলিশ তাঁর পাশে রয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরুন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”

বাংলাদেশ পুলিশের সদস্যরা দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য লালন করে আসছেন, নওগাঁ জেলা পুলিশের এ উদ্যোগ তারই প্রতিফলন। একজন সহকর্মী যখন কঠিন অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে কনস্টেবল মোঃ সাজ্জাদ হোসেনের চিকিৎসার সফলতা এবং দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তাঁর পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

ডিএস./

ট্যাগ :

জীববৈচিত্র্য রক্ষায় মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কর্মসূচি

ক্যান্সারে আক্রান্ত কনস্টেবল সাজ্জাদের চিকিৎসায় মানবিকতার হাত বাড়াল নওগাঁ জেলা পুলিশ

প্রকাশিত : ০১:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬