০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন করা হবে বলে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।। তিনি বলেছেন, পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

পে কমিশনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার বৈঠক হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল হবে।

তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬