০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়ে গেছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আজ শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ (লেজিসলেটিভ সাপোর্ট উইং) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩ ঠাকুরগাঁও-১ আসন হতে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ হতে শূন্য হলো।

বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।

ডিএস./

ট্যাগ :

রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

প্রকাশিত : ১২:৫৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬