০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, ঘটনাস্থলে নিহত তিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ইউনিক বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন একজন।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পুরাতন মুহুরিগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালাক, হেলপার অন্যজন বাসের চালক। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ আবু নোমান জানান, আজ শুক্রবার সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকে। কাভার্ডভ্যানের চালক একটি লংভেহিকলের সাহায্য নিয়ে কাভার্ডভ্যানটিতে রশি দিয়ে বাধার চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ইউনিক বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহতদের মরদেহ ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি গাড়ি উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে রেখেছে।এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, ঘটনাস্থলে নিহত তিন

প্রকাশিত : ১২:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬