০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে ৬১টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৬১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অনুসন্ধান চালায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। ধারাবাহিক প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে ৬১টি মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলে তারা দীর্ঘদিন পর নিজেদের ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পুলিশ সুপারসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনসেবা আরও কার্যকর ও সহজ করতে তারা কাজ করে যাচ্ছে। জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সংসদীয় কমিটির সভাপতি হলেন পাবনা-২ আসনের এমপি সেলিম রেজা হাবিব

রাঙ্গামাটিতে ৬১টি হারানো মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

প্রকাশিত : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬