০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজীপুর উৎপাদনে ফিরেছেন শ্রমিকেরা: ৫০ কারখানা বন্ধ, ৫টিতে ছুটি

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘাতের পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। সকাল ৮টা থেকে জেলার অধিকাংশ তৈরি পোশাক কারখানায় শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন এবং স্বাভাবিক গতিতে উৎপাদন কার্যক্রম চলছে। তবে টানা অস্থিতিশীলতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এখন পর্যন্ত মোট ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরও ৫টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে গাজীপুর মহানগরী ও জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো বিশৃঙ্খলা, কর্মবিরতি বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা নির্ধারিত সময়েই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করে উৎপাদন কাজে অংশ নিয়েছেন। এর ফলে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং দূরপাল্লার যাত্রী ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা বা গুজব প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার ফটকগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, গোয়েন্দা সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন পরিস্থিতি সম্পর্কে জানান, বুধবার পর্যন্ত উদ্ভূত বিভিন্ন কারণে মালিকপক্ষ গাজীপুরের ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং আজ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এগুলো ছাড়া শিল্পাঞ্চলের অন্যান্য সব কারখানায় সকাল ৮টা থেকেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। শিল্প খাতের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ অটুট রাখতে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে কৃষি প্রণোদনা পেলেন ৪ হাজার ২২০ কৃষক

গাজীপুর উৎপাদনে ফিরেছেন শ্রমিকেরা: ৫০ কারখানা বন্ধ, ৫টিতে ছুটি

প্রকাশিত : ০৩:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬