০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পরিবেশ রক্ষায় অভিযান, মান্দায় অবৈধ দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মান্দা উপজেলার কুসুম্বা এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকস নামক দুটি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্টে ইটভাটা দুটির কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের মাধ্যমে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।

অভিযানে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।

পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে কৃষি প্রণোদনা পেলেন ৪ হাজার ২২০ কৃষক

পরিবেশ রক্ষায় অভিযান, মান্দায় অবৈধ দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রকাশিত : ০৫:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬