০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
কোতোয়ালী থানা বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে হবে: আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মানুষের মনে ভীতি ছড়িয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করাই তাদের উদ্দেশ্য। তবে দেশে আবারও নৈরাজ্যের রাজনীতি চালু করে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না। শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর নিউ মার্কেট মোড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে কোতোয়ালী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাশেম বক্কর বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বিগত ১৭ বছর দেশে গুম, খুন, দুর্নীতি, লুটপাট ও ভোট ডাকাতির রাজনীতি করেছে। এখন আবারও ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদের পুরোনো কর্মকাণ্ডের চিত্র আবারও জনগণের সামনে তুলে ধরেছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্য, গোপন মিছিল কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আইন অনুযায়ী প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো ষড়যন্ত্রকারী যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ। সব ধরনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজপথে, পাড়ায়-মহল্লায় এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে তা প্রতিহত করা হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। কেউ উসকানি দিলে উত্তেজিত না হয়ে শান্ত থেকে প্রতিবাদ জানাতে হবে।

কোতোয়ালী থানা বিএনপির সাবেক আহ্বায়ক মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবদুল মান্নান ও সিহাব উদ্দিন মুবিন।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপি নেতা শাহ আলম, আবদুল বাতেন, ইকবাল হোসেন, শফিক আহমদ, ইউনুছ চৌধুরী হাকিম, ইউসুফ সিকদার, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খান, আকতার হোসেন, আলাউদ্দিন আলি নূর, খন্দকার নুরুল ইসলাম, সাদেকুর রহমান রিপন, আবদুল মান্নান, ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আলী, হাজী আবুল ফয়েজ, সৈয়দ আবুল বসর, ইকবাল হোসেন সংগ্রাম, সাব্বির আহমদ, জসিম মিয়া, ওসমান গনি, জাহেদ মিয়া, মো. সালাউদ্দিন, মো. আনোয়ার, সুলতান মাহমুদ সুমন, দিদারুল ইসলাম দিদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে কৃষি প্রণোদনা পেলেন ৪ হাজার ২২০ কৃষক

কোতোয়ালী থানা বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে হবে: আবুল হাশেম বক্কর

প্রকাশিত : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬