০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

মাত্র ১২ রানের লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা জিতে যাবে এটাই ছিল স্বাভাবিক, হয়েছেও তাই। বাংলাদেশের প্রাপ্তি মেহেদী হাসান মিরাজের বলে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্কাস অ্যাকারম্যানের উইকেট। ফলে ৯ উইকেটে জিতে স্বাগতিকরা দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

জবাব দিতে নেমে দুই বলে কোনো রান করতে না পেরে মিরাজের বলে আউট হন অ্যাকারম্যান। তবে পরের ওভারেই এবাদত একটি ছক্কা মারেন এইডেন মার্করাম। পরের বলেই মার্করামকে বোল্ড করলেও বেঁচে যান তিনি নো-বলের কারণে। পরের বলটিও নো-বল করেন এবাদত এবং লেগ বাই থেকে দুই রান নেন মার্করাম। পরের বলে সিঙ্গেল নিয়ে নিশ্চিত করেন দলের জয়।

মাত্র ৯ বলেই লক্ষ্য তাড়া করে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের পরের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে।

এর আগে, ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়ে পঞ্চম দিন ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। ইনিংস হার এড়ানো সম্ভব হলেও দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে রাবাদার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের বিপদে ফেলে ফাইফারসহ ৬ উইকেট নেন সাইমন হারমার। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

শেষ ব্যাটার হিসেবে মাঠে নেমে প্রথম বলেই বড় শট খেলার প্রচেষ্টায় মিডউইকেট মার্কাস অ্যাকারম্যানকে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে আউট হন এবাদত হোসেন। ফলে ৬ উইকেট শিকার করে বাংলাদেশকে অলআউট করেন হারমার।

পঞ্চম দিনের শুরুতে দুই অভিজ্ঞ ব্যাটারের দিকে তাকিয়েছিল বাংলাদেশ। কিন্তু তারা হয়েছেন দায়িত্ব নিতে ব্যর্থ। রাবাদার ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়েছিলেন লিটন। ব্যাটের ভেতরের কানায় লেগে বল সরাসরি আঘাত করে স্টাম্পে। ৩৯ রান করে ফিরতে হয় প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ব্যাটারকে।

২২ রান করা মুশফিকও ফেরেন দ্রুতই। সাইমন হারমারের বলে ডাউন দ্য উইকেটে ডিফেন্স করতে বলে একইসময়ে স্পর্শ করে গ্লাভস ও প্যাডে। সেই ক্যাচ অনায়াসে লুফে নেন অতিরিক্ত ফিল্ডার করবিন বস্ক। আম্পায়ার শুরুতে সাড়া না দিলেও পরে রিভিউ করে স্বাগতিকরা। পরে সিদ্ধান্তে বদলাতে বাধ্য হয় মাঠের আম্পায়ার আহসান রাজা। তাঁর বিদায়ে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

দুটি চার মারলেও ১৫ রানের বেশি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। সাইমন হারমারের বলে তিনি প্যাভিলিয়নে ফেরেন। উইকেট ছেড়ে বেরিয়ে শট খেলতে গিয়ে স্টাম্পিং হন।

হারমারের স্পিনে বিভ্রান্ত হয়ে মুশফিকের মতো করবিন বস্ককে ক্যাচ দিয়ে নবম ব্যাটার হিসেবে হাসান মাহমুদ আউট হন ২ রান করে। তাকে ফিরিয়েই ফাইফার পূর্ণ করেন হারমার।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে কাগিসো রাবাদার ৫ উইকেটের পরও তাওহীদ হৃদয়ের ১৩৭ ও লিটন কুমার দাসের ১২০ রানের ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ। জবাবে মার্কাস অ্যাকারম্যানের ১৫৭ ও রায়ান রিকেলটনের ১০২ রানে ভর করে ১৫৭ রানের লিড নিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে করে ৫৫৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে সাইমন হারমারের ৬ ও রাবাদার ৪ শিকারে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

মাত্র ১১ রানের লিড নেয় বাংলাদেশ। যা টপকাতে কোনো কষ্ট হয়নি দক্ষিণ আফ্রিকার।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুরে কৃষি প্রণোদনা পেলেন ৪ হাজার ২২০ কৃষক

৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬