সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক প্রিন্স (৩৮) নামের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা নরিনা ইউনিয়নের নরিনা খেয়াঘাট থেকে রাজশাহী ডুবুরী দল অভিযান চালিয়ে ১৮ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে শাহজাদপুরে নানার বাড়িতে বেড়াতে এসে প্রিন্স ও তার ৪ বন্ধু গতকাল বুধবার দুপুরে করতোয়া নদীতে গোসল করতে নামে। এসময় প্রিন্স নদীতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গতকাল সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালালেও প্রিন্স কোনো সন্ধান পায়নি। আজ বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হলে দুর্ঘটনাস্থলের কিছু দূরে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।প্রিন্স অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিএস./



















