জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দেশব্যাপী হত্যা, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা কে হত্যার প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কৃষক দলের আয়োজনে একটি প্রতিবাদ মিছিল শহরের বকুলতলা থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা কৃষক দলের আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও সদস্য সচিব গাউসুল আজম শাহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো, ওয়ারেছ আলী মামুন এমপি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পরে বিগত ১৭ বছরে অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ও পেশাজীবী মানুষকে হত্যা ও গুম খুন করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে লুটতরাজের মহোৎসব চালিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সবশেষ স্বৈরাচার পতনের আন্দোলনে ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা নির্বিচারে গুলি চালিয়ে শতশত ছাত্র জনতা কে হত্যা করেছে। সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করার কোন অধিকার রাখে না। এ সময় ফরিদপুরের কৃষক দল নেতা রাজুু মোল্লাকে হত্যার প্রতিবাদ জানান নেতারা।
ডিএস./



















