০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নেইমারের গোলে লিভারপুলকে হারিয়ে আশা জিইয়ে রাখল পিএসজি

ঘরোয়া ফুটবলে একক আধিপত্য পিএসজির। ফ্রেঞ্চ লিগে দ্য পারিসিয়ানদের জয়রথ ছুটছেই। তবে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছিলেন তারা। একটু পা হড়কালেই সব শেষ। হারলেই ছিটকে পড়তে হতো তাদের। তবে শেষ পর্যন্ত তা হয়নি। ‘সি’ গ্রুপের ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছেন ফরাসি চ্যাম্পিয়নরা। এ জয়ে নকআউট পর্বের আশা জিইয়ে রাখলেন তারা।

সেপ্টেম্বরে লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেরে আসে পিএসজি। ফলে আত্মবিশ্বাসে পিছিয়ে থেকে বুধবার রাতে প্যারিসে খেলতে নামে দলটি। শুরুটাও দারুণ করেন স্বাগতিকরা। মুহুর্মুহু আক্রমণে অতিথি শিবিরে ত্রাস ছড়ান তারা। এগিয়ে যেতেও সময় লাগেনি। ১৩ মিনিটে দলকে লিড এনে দেন হুয়ান বের্নাত।

এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। ফের সাফল্য পান তারা। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এবারের আসরে এটি তার চতুর্থ গোল।

পিছিয়ে পড়ে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে লিভারপুল। গোলও পান অলরেডরা। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান জেমস মিলনার। ডি-বক্সে সাদিও মানেকে অ্যাঞ্জেল ডি মারিয়া ফাউল করলে পেনাল্টিটি পান তারা।

বিরতির পরও ক্ষুরধার আক্রমণের চাকা সচল রাখে লিভারপুল। একের পর এক আক্রমণ করে যান অতিথিরা। তবে চীনের প্রাচীরতুল্য পিএসজির রক্ষণদুর্গ টপকাতে পারেননি তারা। ব্যর্থ হন আক্রমণত্রয়ী মোহামেদ সালাহ, রবার্তো ফিরমিনো ও সাদিও মানে।

এ অর্ধে আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি মনোযোগ দেয় পিএসজি। ফলে আর গোল পাননি থমাস টুখেলের শিষ্যরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। এ নিয়ে পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজি। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নেইমারের গোলে লিভারপুলকে হারিয়ে আশা জিইয়ে রাখল পিএসজি

প্রকাশিত : ১১:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮