০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

অলিম্পিকে টি-টেন ক্রিকেটের পক্ষে আফ্রিদি

রঙ বদলে ক্রিকেট ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর হচ্ছে। টেস্ট ও ওয়ানডের পর এসেছে ২০ ওভারের টি-টোয়েন্টি ক্রিকেট। ক্ষুদ্রতর হতে থাকা ক্রিকেট সংস্করণ যোগ হয়েছে ১০ ওভারের টি-টেন ম্যাচ। এবার অলিম্পিক গেমসে টি-টেন আনার পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

এর আগে একবারই অলিম্পিকে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। ১৯০০ অলিম্পিকে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণ জিতেছিল গ্রেট ব্রিটেন। এরপর ১১৮ বছর পার হলেও অলিম্পিকে ফেরা হয়নি ক্রিকেটের। বরাবরের মতো আবারো অলিম্পিকে ক্রিকেট ফিরিয়ে আনার কথা শোনা যাচ্ছে।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টেন নামের নতুন আঙ্গিকের লিগ শুরু হয়, যেখানে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েন আফ্রিদি। টি-টেনে প্রথম হ্যাটট্রিকের মালিক হন পাকিস্তানি সাবেক এই দলপতি। অলিম্পিকে ক্রিকেটের নতুন সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সিনিয়র এই অলরাউন্ডার। অলিম্পিকে ক্রিকেট ফিরলে সেটি টি-টেন সংস্করণের মাধ্যমেই ফিরতে পারে বলে বিশ্বাস করেন আফ্রিদি।

আফ্রিদি এ প্রসঙ্গে জানান, আমার মনে হয় অলিম্পিকে খেলানোর জন্য এটিই সেরা ক্রিকেট। আপনি এই সংস্করণের ক্রিকেটকে সেখানে নিয়ে যেতে পারেন এবং বিশ্বকে জানাতে পারেন। আমরা সবাই এই ক্রিকেটটা উপভোগ করছি, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি মনে করি অলিম্পিকের জন্যও এই সংস্করণটিই সবচেয়ে উপযুক্ত।

বাণিজ্যের বড় একটা উৎস হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট। ইচ্ছে মতো যে কোনো দেশ তাদের ক্রিকেট বোর্ডকে সাথে নিয়ে টি-টোয়েন্টি বা টি-টেন লিগ আয়োজন করে আসছে। তাতে কিছুটা হলেও বাধ সাধছে আইসিসি। আইসিসির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যত্রতত্র লিগের লাগাম টেনে ধরার বিষয়ে ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে, অলিম্পিকে ক্রিকেট ফেরানো হলে আইসিসি তাতে কোনো বাধা দেবে না।

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

অলিম্পিকে টি-টেন ক্রিকেটের পক্ষে আফ্রিদি

প্রকাশিত : ০৭:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮