পাবনার সুজানগর পৌর শহরের ভবানীপুর ( নন্দিতা পাড়া) সুদের টাকা না পেয়ে কাশিনাথ হালদার (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার ( ২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টারদিকে এ ঘটনা ঘটে। নিহত কাশিনাথ হলদার মৃত সন্নাসী হালদারের ছেলে ।
নিহত কাশিনাথ হলদারের ছেলে মিলন হলদার বলেন আমার বোনের স্বামী পতন হালদার আমাদের এলাকার আবুল হাশেমের কাছ থেকে বেশ কিছু দিন আগে ১৫ হাজার টাকা সুদ হিসাবে নেয়। আমার বোন জামাই পতন হালদার ভারতে বেড়াতে গিয়ে দীর্ঘ দিন থাকায় সেই সুদের টাকা হয় দ্বিগুন।
সেই টাকা নেওয়ার সময় আমার বাবা হয় জামিনদার, সেই সুত্র ধরে টাকা পরিশোধের জন্য আমার বাবা কে বার বার চাপ প্রয়োগ করে সুদ ব্যবসায়ী হাসেম। এই টাকা চাওয়ার জন্য রোববার রাতে হাশেম ও তার সহযোগী কালাম আসে আমাদের বাড়ীতে, কথা কাটাকাটির এক পর্যয়ে আমার বাবার উপর চড়াও হয়ে বুঝে ওঠার আগেই মারপিট শুরু করে তারা, বেধড়ক মারপিট করাতে আমার বাবা মাটিতে লুটিয়ে পরে যায়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকৎসক ডা: মো: সাদী হাসনাইন রকি জানান কাশিনাথ হলদার কে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তার পূর্বেই তিনি মারা গেছেন।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে, ময়না তদন্তের জন্য লাশ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ২ জন কে আটক করা হয়েছে ।
বিবি/ ইএম















