০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মেসি-রোনালদো রাজত্বের অবসান, ব্যালন ডি’অর মদ্রিচের

১১ বছর পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বাইরে ব্যালন ডি’অর জয়ী পেল বিশ্ব ফুটবল। সোমবার এ বছরের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হয়। প্রত্যাশামতোই সেরার সেরা পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার ও বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লুকা মদ্রিচ।

রোনালদো, গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপেদের হারিয়ে সেরার শিরোপা তুলে নিলেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। রোনালদো দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে গ্রিজম্যান। বিশ্বকাপের চমক এমবাপে শেষ করেছেন চতুর্থ স্থানে।

২০০৮ থেকে গত বছর পর্যন্ত হয় মেসি না হয় রোনালদো ব্যালন ডি’অর ট্রফি হাতে তুলেছেন। দু’জনেই পাঁচবার করে। মেসি-রোনালদোদের সেই দাপট শেষ করে এবার তৃতীয় ব্যক্তির হাতে উঠল ফ্রান্স ফুটবলের সেরার খেতাব।

বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে তোলার পিছনে মদ্রিচের লড়াই গোটা দুনিয়া মনে রেখেছে। তাছাড়া ক্লাবের জার্সিতে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পিছনে তার ভূমিকা অনবদ্য। সদ্য ফিফার বর্ষসেরাও হয়েছেন। উয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাবও তারই দখলে। তাই অনেকেই ধরে নিচ্ছিলেন ব্যালন ডি’অর তার হাতেই উঠছে। প্রত্যাশামতোই বর্ষসেরা হলেন মদ্রিচ।

গত মরশুমে ক্লাব ও দেশ দুই জার্সি গায়ে চাপিয়েই দুর্দান্ত পারফরম্যান্স ছিল মদ্রিচের। স্বাভাবিকভাবেই এ সম্মান পেয়ে অভিভূত রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার।

তিনি বলেছেন, একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমি খুশি, সম্মানিত। এই মুহূর্তে আমার মানসিক অবস্থা বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। তবে যারা আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার সতীর্থদের অসংখ্য ধন্যবাদ। ছোটবেলা থেকেই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখতাম। আজ সেই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত।

এমবাপে, গ্রিজম্যানরা অবশ্য হতাশ। যদিও সেই হতাশা তারা প্রকাশ করেননি। এমবাপে বলছেন, আমার মনে হয় মদ্রিচ তার যোগ্য সম্মান পেয়েছে। আর তাছাড়া আমি যে পরিবেশ থেকে উঠে এসেছি তাতে ব্যালন ডি’অর পোডিয়ামে উঠতে পেরেই নিজেকে সম্মানিত মনে করছি।

এবারই প্রথমবারের মতো দেয়া নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন অলিম্পিক লিওঁর নরওয়ের ফরোয়ার্ড আদা হেগেরবার্গ।

আর সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার ‘কোপা অ্যাওয়ার্ড’ পেয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার শুরুতে আলাদাভাবে দেয়া হতো। পরে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছয় বছর দুটি পুরস্কার একীভূত করে দেয়া হয়। তবে ২০১৬ সাল থেকে আবার আলাদাভাবে দেয়া হচ্ছে পুরস্কার দুটি।

সেরা ১৫:

প্রথম: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া)

দ্বিতীয়: ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/জুভেন্টাস, পর্তুগাল)

তৃতীয়: অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ, ক্রোয়েশিয়া)

চতুর্থ: কিলিয়ান এমবাপে (পিএসজি, ফ্রান্স)

পঞ্চম: লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)

ষষ্ঠ: মোহামেদ সালাহ (লিভারপুল, মিশর)

সপ্তম: রাফায়েল ভারানে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)

অষ্টম: এদেন আজার (চেলসি, বেলজিয়াম)

নবম: কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)

দশম: হ্যারি কেইন (টটেনহ্যাম হটম্পার, ইংল্যান্ড)

একাদশ: এনগোলো কঁতে (চেলসি, ফ্রান্স)

দ্বাদশ: নেইমার (পিএসজি, ব্রাজিল)

ত্রয়োদশ: লুইস সুয়ারেস (বার্সেলোনা, উরুগুয়ে)

চতুর্দশ: থিবো কোর্তোয়া (চেলসি/ রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)

পঞ্চদশ: পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড, ফ্রান্স)

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মেসি-রোনালদো রাজত্বের অবসান, ব্যালন ডি’অর মদ্রিচের

প্রকাশিত : ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮