০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

৩২৬ রানে অলআউট অস্ট্রেলিয়া

পার্থ টেস্টে সফরকারী ভারতের জন্য পাতা সবুজের ফাঁদে যে উল্টো নিজেরাই ভুমেরাং হবে তা হয়তো ভাবেননি অজিরা। অসি ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই জবাব দিতে পেরেছে ভারতীয় বোলারদের।

প্রথম দিন শেষে যে কারণে অস্ট্রেলিয়ার রান ছিল ৬ উইকেট হারিয়ে ২৭৭। ৩-এরও বেশি গড়ে রান তুলতে পেরেছিল স্বাগতিকরা। দ্বিতীয় দিন ব্যাট করতে নামার পর অবশ্য বাকি চার উইকেট দিয়ে খুব বেশিদুর এগুতে পারলো না অসিরা।

অধিনায়ক টিম পেইন এবং প্যাট কামিন্স দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সূচনা করেন। ১৬ রান নিয়ে ছিলেন পেইন এবং কামিন্স ছিলেন ১১ রানে। দ্বিতীয় দিন প্রথম সেশনে অলআউট হওয়ার আগে মাত্র ৪৯ রান যোগ করতে সক্ষম হয়েছে বাকি চার উইকেট। অর্থ্যাৎ, অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৩২৬ রানে।

দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে নিজের নামের পাশে আর মাত্র ২২ রান যোগ করতে সক্ষম হন পেইন। ৩৮ রান করার পর বুমরাহ’র বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হয়েছে তাকে। তার আগেই অবশ্য মাত্র ১৯ রান করে সাজঘরের পথ দেখেন প্যাট কামিন্স। তিনি বোল্ড হন উমেষ যাদবের বলে।

এছাড়া মিচেল স্টার্ক ৬ এবং জস হ্যাজলউড আউট হন কোনো রান না করেই। ৯ রানে অপরাজিত থেকে যান নাথান লিওন। ভারতীয় বোলারদের মধ্যে একা ইশান্ত শর্মাই নেন ৪ উইকেট। ২০.৩ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়েছেন শর্মা। ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, উমেষ যাদব এবং হনুমা বিহারী।

টস জিতে ব্যাট করতে নেমে দুই অসি ওপেনার মার্কাস হ্যারিস এবং অ্যারোন ফিঞ্চ দারুণ সূচনা করেছিলেন। ১১২ রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হন। ৫০ রান করে আউট হন ফিঞ্চ। এটা ছিল তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ৭০ রান করে আউট হন মার্কাস হ্যারিস। যা তার ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি।

মিড অর্ডারে শন মার্শ ৪৫, ট্রাভিস হেড করেন ৫৮ রান। টিম পেইনের ব্যাট থেকে আসলো ৩৮ রান। সব মিলিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হলো ৩২৬ রানে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

৩২৬ রানে অলআউট অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১১:৩৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮