০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ভোটের মাঠে ক্রীড়া ব্যক্তিত্বদের জয়জয়কার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাটট্রিক জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও শরিকদের ছাড়াই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দলটি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারো দায়িত্ব নিতে যাচ্ছেন সরকারপ্রধানের। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে এটাও হবে একটি রেকর্ড। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। তারই নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো বিশাল জয় পেল মহাজোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ধারাবাহিক জয়ের সূচনা করেছিল আওয়ামী লীগ। ওই নির্বাচনে ২৬৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী ২৩০ আসনে জয় পেয়েছিল। প্রতিপক্ষ বিএনপি ২৬০ আসনে লড়াই করে ৩০টিতে জয় পায়।

তত্ত্বাবধায়ক ইস্যুতে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। ওই নির্বাচনে ২৪৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ ২৩৪টিতেই জয় পেয়েছিল। এবার নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে দলভিত্তিক এই ফলাফল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। এতে মহাজোট ২৮৮ (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) ১ আসন পেয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭ (বিএনপি ৫, গণফোরাম ২) আসন। এ ছাড়া তিনটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে এ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

এবার রাজনীতিবিদদের পাশাপাশি ক্রীড়া ব্যক্তিত্বরাও নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল কুমিল্লা-১০ আসন এবং সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়েছেন। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুররীকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আ হ ম মোস্তফা কামাল। ৫ লাখ ১৬ হাজার ৩৯৪ ভোটের মধ্য তিনি পেয়েছেন ৪ লাখ ৫ হাজার ২৯৯ ভোট। ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৪৮৮ ভোট।

ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ভোটের ময়দানে লড়ছেন বিএনপির আফরোজা আব্বাস। এ আসনে ২ লাখ ২৪ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবের হোসেন চৌধুরী। আফরোজা আব্বাস পেয়েছেন ৫৪ হাজার ১৬১ ভোট। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে ২ লাখ ৫১ হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার প্রতিদ্ব›দ্বী বিএনপির খন্দকার আবদুল হামিদ ডাবলু পেয়েছেন ৫৬ হাজার ৪৪৭ ভোট।

আবাহনীর পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ২ লাখ ৪৭ হাজার ৯৩৩ ভোট পেয়ে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এখানে তার প্রতিদ্ব›দ্বী বিএনপির মো. শরিফুল আলম পেয়েছেন ২৮ হাজার ৮৪ ভোট। খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলালের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদীর ভোটের লড়াই বেশ জমজমাট হবে বলে বিশেষজ্ঞদের যে ধারণা ছিল তা ভুল প্রমাণিত হয়েছে।

৩ লাখ ১০ হাজার ৪৪৯ ভোটের মধ্যে ২ লাখ ২৩ হাজার ২১৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুস সালাম মুর্শেদী। এ আসনে বিএনপি প্রার্থী পেয়েছেন ১৪ হাজার ১৮৭ ভোট। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরীকে হারিয়ে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৩ লাখ ৩৪ হাজার ৯২৪ ভোটের মধ্যে ২ লাখ ৩০ হাজার ১১২ ভোট পেয়েছেন তিনি। নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৬৫ হাজার ৮২৮ ভোট। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসন থেকে ২ লাখ ৫২ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট।

জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল গাজীপুর-২ আসন থেকে ৪ লাখ ১৪ হাজার ৩৭৩ ভোট পেয়ে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে বিএনপির সালাহউদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ১ হাজার ৮৫৮ ভোট।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতকে ভোটের লড়াইয়ে অনায়াসে হারিয়েছেন। ৫ লাখ ২২ হাজার ৬৬১ ভোটের মধ্যে কাজী নাবিল আহমেদ পেয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৩৩৩ ভোট। বিএনপির অনিন্দ্য ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৭১০ ভোট। বাফুফের সাবেক সদস্য ও চট্টগ্রাম আবাহনীর মহাপরিচালক শামসুল হক চৌধুরী চট্টগ্রাম-১২ আসনে বিএনপির মো. এনামুল হককে হারিয়ে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২ লাখ ৮৫ হাজার ৮৭২ ভোটের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ১৭৯ ভোট পেয়েছেন শামসুল হক চৌধুরী। এ আসনে বিএনপি প্রার্থী পেয়েছেন ৪৪ হাজার ৫৯৮ ভোট।

ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ ভোট পেয়ে নারায়ণগঞ্জ-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে বিএনপির কাজী মনিরুজ্জামান পেয়েছেন ১৬ হাজার ৪৩২ ভোট। এক সময় মোহামেডান স্পোর্টিং ও ওয়ারি ক্লাবের গোলপোস্টের চীনের প্রাচীর নামে খ্যাত এবং লড়াকু অ্যাথলেট তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২ লাখ ৮২ হাজার ৬২২ ভোট পেয়ে কুষ্টিয়া-২ আসনে নির্বাচিত হয়েছেন। এ আসনে বিএনপির প্রার্থী মো. আহসান হাবীব লিংকন পেয়েছেন ৩৫ হাজার ৭৫১ ভোট। ধানের শীষ নিয়ে ভোলা-৩ আসন থেকে নির্বাচন করছেন সাবেক ফুটবলার এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তার সঙ্গে এ আসনে লড়ছেন আওয়ামী লীগের নূরুন্নবী চৌধুরী শাওন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বিপক্ষে ২ লাখ ৫০ হাজার ৪১১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নূরুন্নবী চৌধুরী শাওন। এ আসনে বিএনপি প্রার্থী পেয়েছেন ২ হাজার ৫০২ ভোট।

মাশরাফি বিন মুর্তজা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গতকাল সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানায়। জনতার অভিনন্দনে সিক্ত মাশরাফি বলেছেন, নির্বাচনের আগে তিনি নড়াইলকে আগামী প্রজন্মের জন্য দেশের অন্যতম শ্রেষ্ঠ বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তুলতে যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলার উন্নয়নসহ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখতে চান। খেলার মাঠ আর রাজনীতির মাঠের মাশরাফির মধ্যে কোনো পার্থক্য থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতিক হিসেবে দেশের সেবা করতে চাই।

নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করায় নড়াইলবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচনী গণসংযোগের সময় জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের দুরবস্থা দেখে তিনি হতাশ। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এলাকার উন্নয়ন দ্রুত সম্ভব মন্তব্য করে তিনি বলেন, এ ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি। নড়াইলকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে যা কিছু করণীয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে তিনি তা-ই করার প্রতিশ্রæতি দেন।

ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের ব্যাপারে মাশরাফি বলেন, বেসরকারিভাবে ইতোমধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলার উন্নয়নে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের কাজ চলছে। তিনি মনে করেন, এতে তরুণদের মেধা-মননের উন্নতি হবে। তারা চাকরি ও কর্মসংস্থানের সুযোগ পাবে এবং মাদক থেকে দূরে থাকবে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ভোটের মাঠে ক্রীড়া ব্যক্তিত্বদের জয়জয়কার

প্রকাশিত : ০১:৪০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯