০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সেরা একাদশে রুমানা

ক্রিকেটের মঞ্চে বছরজুড়ে যেমন দাপট দেখিয়েছেন টাইগাররা তেমনি সমান তালে সাফল্য অর্জন করেছে টাইগ্রেসরাও।

বাংলাদেশের মেয়েরা এ বছর শক্তিশালী ভারতকে হারিয়ে জিতেছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। যার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘরে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ট্রফি এনে দিয়েছেন সালমা-রুমানারা। ২০১৮ সালের সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি নারী দল ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে দলে সুযোগ হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। তবে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের রুমানা আহমেদ।

মূলত একজন অলরাউন্ডার হলেও লেগ স্পিনার হিসেবেই আইসিসি ঘোষিত বর্ষসেরা দলে সুযোগ পেয়েছেন তিনি। পাঁচটি দেশের ক্রিকেটারদের নিয়ে মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল গঠন করেছে আইসিসি। মেয়েদের বিশ^কাপজয়ী অস্ট্রেলিয়া দল থেকে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার- অ্যালিসা হিলি, এলিসে পেরি, অ্যাশলে গার্ডনার ও মেগান স্কুট। বিশ^কাপের সেমিফাইনালে খেলা ভারত থেকে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার স্মৃতি মান্দানা, হারমানপ্রীত কার ও পুনম যাদব।

নিউজিল্যান্ড থেকে সুজি বেটস ও লেই কাসপেরেক জায়গা পেয়েছেন বর্ষসেরা এই দলে। একজন করে ক্রিকেটার নেয়া হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে। বাংলাদেশের রুমানা ছাড়াও ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন নাটালি শিভার। দলটির অধিনায়ক করা হয়েছে ভারতের হারমানপ্রীত কার এবং উইকেটরক্ষক হিসেবে আছেন এলিসা হিলি।
১৯৯১ সালের ২৯ মে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন রুমানা আহমেদ।

বর্তমানে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি দুর্বল ছিলেন। দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে নিজেকে বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য হিসেবে গড়ে তুলেন রুমানা। লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও ভালোই পারেন। ২০১১ সালে ২৬ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। আর ২০১২ সালে ২৮ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে হয় টি-টোয়েন্টি অভিষেক। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিকের গড়ার কীর্তিও রুমানার। ওয়ানডে ফরম্যাটে ৩৬ ম্যাচ খেলে ৭৬৮ করার পাশাপাশি বল হাতে পেয়েছেন ৩৯ উইকেট।

এ বছর মেয়েদের এশিয়া কাপে বাংলাদেশের শিরোপা জয়ের পেছনেও বড় অবদান ছিল রুমানার। ওই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে মোট ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৬৩ রানের পাশাপাশি ৫২ উইকেট নিয়েছেন রুমানা।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সেরা একাদশে রুমানা

প্রকাশিত : ০১:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯