০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

আনন্দ-উৎসবে চলছে চলচ্চিত্র শিল্পীদের বনভোজন

প্রতিবছরই বার্ষিক বনভোজনের আয়োজন করে থাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এবারেও বসেছে সিনেমার তারকাদের মিলনমেলা। আজ ৩০ জানুয়ারি গাজীপুরের কালীগঞ্জে মেঘবাড়ি রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে এ বনভোজন।

সেখানে সকল সদস্য ও অতিথিদের লাল গালিচায় অভ্যর্থনা জানান শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারন সম্পাদক জায়েদ খান।

বনভোজনকে ঘিরে আগের রাতেই স্পটে পৌঁছান তারা। তাদের সঙ্গে যোগ দেন সমিতির আন্তর্জাতিক সম্পাদক চিত্রনায়ক ইমন এবং কার্যনির্বাহী সদস্য সাইমন ও নিরবসহ বেশ ক’জন।

সকাল ১০টা থেকেই শুরু হয় অতিথিদের প্রবেশ। নবীন-প্রবীন চলচ্চিত্র তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পিকনিক স্পট। আছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, সাংবাদিক, টেকনিশিয়ান, সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা।

সাধারন সম্পাদক জায়েদ খান জানান, ‘প্রায় দুই হাজার মানুষের আয়োজন করা হয়েছে এবারের বনভোজনে। সবাই ঘুরছে, মজা করছে, গান বাজনা উপভোগ করছে। এটাই আনন্দ।’

তিনি জানান, দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে নাচ পরিবেশন করবেন একঝাঁক নায়ক-নায়িকা। এরই মধ্যে এফডিসিতে মহড়ায় অংশ নিচ্ছেন জয় চৌধুরী , শিপন মিত্র , নাদিম, সাঞ্জু জন, অভি, সাইফ খান, আঁচল, জলি, বিপাশা, নীড় , দিপালী, অমৃতা।

বনভোজনে আছেন সোহেল রানা, ডিপজল, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, আলেকজান্ডার বো, আমিন খানসহ আরও অনেকেই।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

আনন্দ-উৎসবে চলছে চলচ্চিত্র শিল্পীদের বনভোজন

প্রকাশিত : ০২:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯