পছন্দের মানুষের পাশে থাকার জন্যই জুহুতে অ্যাপার্টমেন্ট কিনলেন আলিয়া। চড়া দামে কেনা আলিয়ার নতুন অ্যাপার্টমেন্টটি রণবীরের বাড়ির একেবারে কাছেই। প্রেমিকের কাছাকাছি থাকতেই এটি কিনেছেন মহেশ ভাট কন্যা আলিয়া।
দুদিন আগেও গুঞ্জন শোনা যাচ্ছিল যে ফাটল ধরেছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেমের সম্পর্কে। এও শোনা যায়, রণবীর নাকি চাচ্ছেন না তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াক। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে রণবীরের বাড়ির একেবারে পাশেই চড়া দামে কিনলেন তার নতুন অ্যাপার্টমেন্ট। বর্তমান বাজার মূল্যের প্রায় দ্বিগুন অর্থ খরচ করেছেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, ২৩০০ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টটির বর্তমান বাজার মূল্য প্রায় ৭ কোটি ৮৬ লাখ টাকা। তবে বলিউডের এই নায়িকা এটি কিনতে খরচ করেছেন ১৩ কোটি টাকা।
আলিয়ার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, সব সময় প্রেমিক রণবীর কাপুরের প্রতিবেশী হয়ে থাকার জন্যই অ্যাপার্টমেন্টটি কিনেছেন তিনি। আর এটির পাওয়া নিশ্চিত করতেই এত টাকা খরচ করেছেন এই নায়িকা। এর কাছে তো ওই দাম কিছুই না।
প্রেমিকের প্রতিবেশী হতে ১৩ কোটি টাকা খরচ করলেন আলিয়া!
প্রতিবেশি হয়ে থাকতে চড়া মূল্য গুনলেও এই প্রেমিক-প্রেমিকার একসঙ্গে থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বলি পাড়ার বাতাসেও এখন তাদের সম্পর্কের ভাঙ্গণের সুর শোনা যাচ্ছে। পাশাপাশি আছে রণবীরের প্রেমিকাদের ব্যাপারে উদাসীনতা। এরপরও রণবীরের যতটা কাছাকাছি সম্ভব থাকতে চান এই বলি অভিনেত্রী।
জুহুতে এটি আলিয়ার তৃতীয় ফ্ল্যাট। বর্তমানে বোন শাহীনের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে থাকেন আলিয়া। এই অ্যাপার্টমেন্টটির অন্দরসজ্জার দায়িত্বে আছেন প্রখ্যাত ইন্টিরিয়র ডিজাইনার রিচা বহেল আলিয়ার।
বিবি/রেআ
























