০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ফেরদৌস ও পূর্ণিমা শুটিংয়ে আহত

নোয়াখালীর চরমণ্ডলে গত কয়েকদিন ধরেই চলছিল পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘গাঙচিল’ ছবির শুটিং। সেই শুটিং সেটে কাজ করছিলেন চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা পূর্ণিমা। আজ রোববার সকালে শুটিং স্পটে মোটরসাইকেলের একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন তারা।

ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, আজ সকালে মোটরসাইকেলের একটি দৃশ্যের শুটিং চলছিল। মোটরসাইকেল চালাচ্ছিলেন পূর্ণিমা। পেছনে বসে ছিলেন ফেরদৌস। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় স্লিপ কেটে তাদের মোটরসাইকেল উল্টে যায়। ফেরদৌস আর পূর্ণিমা ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে যান।

দুজন যথেষ্ট ব্যথা পেয়েছেন। দুজনেরই শরীরের কিছু স্থানে কেটে গেছে। সেখান থেকে রক্ত ঝরেছে। তিনি আরো জানালেন, ঘটনার পর ফেরদৌস আর পূর্ণিমাকে বিশ্রামে রাখা হয়। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ৬ই ফেব্রুয়ারি থেকে চরমণ্ডল আর চর এলাহীতে ‘গাঙচিল’ ছবির শুটিং করছেন ফেরদৌস আর পূর্ণিমা। গতকাল তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবিটি তৈরি করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেরদৌস ও পূর্ণিমা শুটিংয়ে আহত

প্রকাশিত : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯