বিশ্বসঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের আসর গ্র্যামি অ্যাওয়ার্ড। গত রবিবার থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এ পুরস্কারের ৬১তম আসর। যাতে অংশগ্রহণ করেছেন বিশ্বের প্রখ্যাত সব শিল্পীরা। তাদের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ ও তাহসান খান।
গ্র্যামি অ্যাওয়ার্ডে তাহসান আগে দেলেও হাবিব ওয়াহিদের এবারই প্রথম।গ্র্যামির ৫৯তম আসরে উপস্থিত ছিলেন তাহসান। এবার কাইনেটিক মিউজিকের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারা উভয়। এতে উপস্থিত হয়ে নিজের আনন্দের কথা জানিয়েছেন হাবিব। সেই সঙ্গে জানিয়েছেন উৎসবটি নিয়ে তার উচ্ছ্বাসের কথা। কারণ এতে দেখা পেয়েছেন তার প্রিয় একজন মানুষের সঙ্গে। যিনি তার কাছ স্বপ্নের মানুষ। যার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিলো বহুদিনের। কিন্তু নানা কারণে সেটা হয়ে উঠছিলো না। গ্র্যামর কারণে সেটা পূরণ হলো।
হাবিবের উচ্ছ্বাস হচ্ছে এ আর রহমানকে নিয়ে। ৬১তম গ্যামির অ্যাওয়ার্ডে ভারতের অস্কারজয়ী সঙ্গীতজ্ঞ এ আর রহমানও হাজির হয়েছিলেন। তার সঙ্গে সাক্ষাৎতকে গ্র্যামি অ্যাওয়ার্ডে আসা স্বার্থকবলেই বলেই জানিয়েছেন হাবিব। ফেসবুকে এর আর রহমানের সঙ্গে সেলফি পোস্ট করে ক্যাপশনে হাবিব লিখেছেন, ‘গ্র্যামি অ্যাওয়ার্ড দেখতে আসা সার্থক।’
এ আর রমহানের সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বসিত তাহসান খানও। তিনিও তার সঙ্গে সেফলফি পোস্ট করেছেন ফেসবুকে। জানিয়েছেন গ্র্যামিতে তার সুন্দর অনুভুতির কথা। কারণ একই ছাদের নিচে বিশ্বসংগীতের বড় বড় সব ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করছেন তারা। জানছেন বিশ্বসঙ্গীত সম্পর্কে। সেই সঙ্গে প্রতিনিধিত্ব করছেন বাংলাসঙ্গীতের।
বিবি/রেআ


























