০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

জাহিদ-মৌর ভালোবাসার কারিগর হানিফ সংকেত

নন্দিত নির্মাতা হানিফ সংকেত শুধু ম্যাগাজিন অনুষ্ঠান কিংবা নাটকের-ই কারিগর নন; তিনি ভালোবাসার কারিগরও।

নাটকের জনপ্রিয় জুটি জাহিদ হাসান ও সাদিয়া পারভীন মৌয়ের ভালোবাসার কারিগর আর কেউ নন, হানিফ সংকেত।

প্রায় কুড়ি-পচিশ বছর আগের কথা। দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র চিত্রায়ণ চলছিল। সেদিন ‘আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে’- গানটিতে শুটিং চলছিল। এতে অভিনয় করেছিলেন অভিনেতা জাহিদ হাসান ও মডেল সাদিয়া ইসলাম মৌ। এটিই ছিল এই জুটির একসঙ্গে প্রথম কাজ। হানিফ সংকেত পরিচয় করিয়ে দেন দুজনকে।

এ কাজের মাধ্যমেই তাদের মধ্যে জানাশোনা। পরিচয় থেকে বন্ধুত্ব ও প্রেম। দিন বাড়ে আর প্রেমের গভীরতাও বাড়তে থাকে।

একটা সময় দুজনে সিদ্ধান্ত নিলেন এভাবে চুপিসারে প্রেম আর করা যাবে না। বিয়েবন্ধনে আবদ্ধ হতে হবে।

তার পরের ইতিহাসটা অনেকেরই জানা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করেন জাহিদ ও মৌ। এখন তাদের সংসারে আলো হয়ে আছে ফুটফুটে দুই সন্তান। পুষ্পিতা আর জারিফ জাহিদ পূর্ণ।

বিবি/রেআ

ট্যাগ :

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন 

জাহিদ-মৌর ভালোবাসার কারিগর হানিফ সংকেত

প্রকাশিত : ০১:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯