০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাবার মৃত্যু দিবসে শপথ ও পদক

‘সংরক্ষিত আসনে নারীদের প্রতিনিধিত্ব করতে আসাটা কিন্তু সহজ বিষয় নয়। নারী ক্ষমতায়নের জন্য এটা একটা সুযোগ। আমার জন্য এ অঙ্গনটাও একেবারে নতুন। আমার বিশ্বাস আমরা যারা আজকে শপথ গ্রহণ করেছি তারা নিজেদের কাজের জায়গাটা খুব শিগগিরই বুঝে উঠতে পারব। কারণ, আমি ছাড়া বাকিরা সবাই একেবারে তৃণমূল পর্যায়ে রাজনীতি করে উঠে এসেছেন।’ বলছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের শপথ কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়ান। শপথ গ্রহণ করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও। শপথ শেষ সাংবাদিকদের কাছে কথাগুলো বলেন এ অভিনেত্রী।

অন্যদিকে আজ একুশে পদকও গ্রহণ করবেন তিনি। এ দুই অর্জন এমন দিনে যে দিনে তার বাবা প্রয়াত প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মৃত্যুবার্ষিকী। বাবার মৃত্যুর দিনে সংসদ সদস্য হিসেবে শপথ ও একুশে পদক গ্রহণকে কাকতালীয় উল্লেখ করেন তিনি। সুবর্ণা মুস্তাফা বলেন, আসলে জীবনটাই এমনই। কাকতালীয়ভাবে এই জীবনের সুখ-দুঃখ মিলে-মিশে একাকার হয়ে যায়।

আজ বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন। সুবর্ণা মুস্তাফা ছাড়ও এবার সংস্কৃতি অঙ্গন থেকে পদক গ্রহণ করবেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী, খায়রুল আনাম শাকিল, লাকী ইনাম, লিয়াকত আলী লাকী। এবং মরনোত্তর একুশে পদক পাচ্ছেন পপগুরু আজম খান।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাবার মৃত্যু দিবসে শপথ ও পদক

প্রকাশিত : ০৩:২১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯