০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাভিশনে আসছে সায়ীদের খবরের ফেরিওয়ালা

সাংবাদিকদের জীবন গাঁথা নিয়ে লেখা খবরের ফেরিওয়লা গানটি আগামীকাল বুধবার (৬ মার্চ) বাংলাভিশন চ্যানেলে প্রচার হচ্ছে। চ্যানেলটির জনপ্রিয় অনুষ্ঠান ‘টপ ট্র্যাকস’ এ আগামীকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় এ গানটি প্রচার করা হবে। খবরের মানুষ সায়ীদ আবদুল মালিক। খবর ফেরি করে বেড়ান অগণিত পাঠকের জন্য।

কিন্ত তার মতো অগণিত খবরের মানুষের ভেতরের খবরটা রয়ে যায় লোকচক্ষুর অন্তরালেই। এমন ঘটনা নিয়ে এবার গান লিখেছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার সায়ীদ আবদুল মালিক। ‘খবরের ফেরিওয়ালা’ নামের এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন এসময়ের পাঁচ তরুণ সংবাদকর্মী। গানের সৃষ্টি এবং তার পরিবেশনায় খবরের মানুষদেরকেই প্রাধাণ্য দিয়েছেন খবরের এই ফেরিওয়ালা।

এসকে সমীরের সঙ্গীত পরিচালনায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। কণ্ঠ দিয়েছেন টেলিভিশন সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক, বাংলা ভিশনের নিউজ এডিটর শারমীন রিনভী, দৈনিক ঢাকা টাইমসের রেজা করিম, সমকালের সাজিদা ইসলাম পারুল ও এসএ টিভির উম্মে সাবেরিনা।

আর এর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রেজাউর রহমান রিজভী, আমীর পারভেজ, আবু সাঈদ খান, মারুফা আক্তার সাথী, রাদিতা জাহান ও ফরহাদসহ অনেকে। এতে সাংবাদিক সমাজের অব্যক্ত বেদনার গল্প উদ্ভাসিত হয়েছে। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় বাংলাভিশন চ্যানেলের ‘টপ ট্র্যাকস’ অনুষ্ঠানে গানটি প্রচার হবে। এরপর থেকে খবরের ফেরিওয়ালা গানটি একই চ্যানেলে ফিলার হিসেবে প্রাচার হবে।

এছাড়াও গানটি দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেল এবং ‘সায়ীদ আবদুল মালিক’ ইউটিউব চ্যানেলে।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাংলাভিশনে আসছে সায়ীদের খবরের ফেরিওয়ালা

প্রকাশিত : ০৯:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯