০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সুমন-তিশা, কনা-মাহতিমের প্রথম গানে

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও তরুণ কণ্ঠশিল্পী মাহতিম সাকিবের প্রথম ডুয়েট গান ‘কিছু মুখ’প্রকাশ পেল। এই গানের ভিডিওতে হাজির হয়েছেন এবিএম সুমন ও নুররাত ইমরোজ তিশা। জনি হকের কথায় গানটির সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ।

গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘মাহতিম সাকিবের গায়কী আমার ভালো লাগে। রেকর্ডিংয়ের আগে জানতাম না এটি ওর প্রথম ডুয়েট। সেই হিসেবে শ্রোতাদের জন্য এই গান অন্যরকম লাগবে বলে আমার বিশ্বাস।’

মাহতিম সাকিব বলেন, ‘এটাই আমার প্রথম ডুয়েট গান। যেখানে দেশের জনপ্রিয় শিল্পী কনা আপুকে সঙ্গে পেয়েছি। খুব ভালো লেগেছে গানটি করে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

উল্লেখ্য, গানটি ব্যবহার করা হয়েছে অপরাধ বিষয়ক গল্প নিয়ে নির্মিত ‘কুয়াশা’ ওয়েব সিরিজে। ইনোভেট সলিউশনের প্রযোজনায় ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন এবিএম সুমন, নুসরাত ইমরোজ তিশা, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সুমন-তিশা, কনা-মাহতিমের প্রথম গানে

প্রকাশিত : ০৩:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯