০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

শ্রাবন্তীর ঘরোয়া ছবি ভাইরাল

আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যাচ্ছে দেশ বিদেশের তারকাদের।

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কোথায় নেই তাদের পদাচরণ। অনেক নিজের ঢোল নিজে পেটানোর মতোই তারকারা শেয়ার করে যাচ্ছেন তাদের নানা কর্মকাণ্ডসহ কাজের প্রচারণা।

সেক্ষেত্রে মোটেই পিছিয়ে নেই টালিডড সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বিশেষকরে ছবিঘর ইনস্টাগ্রামে প্রায়ই ছবি শেয়ার করে থাকেন এই টালি অভিনেত্রী।

আর সেসব ছবিতে হুমড়ি খেয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা।

ভক্তদের এমন আগ্রহের কথা মাথায় রেখেই শ্রাবন্তী ব্যক্তিগত জীবনের ছবিও নেট জগতে ছেড়ে দেন।

সম্প্রতি এমন কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি, যা রীতিমতো ভাইরাল।

ছবিতে দেখা গেছে, রান্নাঘরে পরিবারের জন্য রুটি তৈরিতে ব্যস্ত শ্রাবন্তী।

রুপালি পর্দা ছেড়েও যে তিনি একজন গৃহিনী সে কথাই জানাতে চেয়েছেন ভক্তদের।

ইতিমধ্যে ভক্তদের মন কেড়েছে ছবিটি। ছবির নিচে কমেন্টে একজন লিখেছেন, যে রাঁধে সে চুলও বাঁধে।

তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই শ্রাবন্তীর জীবনে নানান ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। বিশেষকরে ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়ার ছবিগুলো দেখা যায় নেট জগতে ঘুরপাক খাচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকাই ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের বিপরীতে ‘যদি একদিন’ শিরোনামের ছবিটি গত ৮ মার্চ দেশের সব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এরই মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে তাহসান-শ্রাবন্তী জুটির ছবিটি। ৫ এপ্রিল থেকে সুদূর আমেরিকাতেও ছবিটি মুক্তি পেয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শ্রাবন্তীর ঘরোয়া ছবি ভাইরাল

প্রকাশিত : ১২:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯