০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী : সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির। গতকাল একটি বেসরকারি রেডিও স্টেশনে সাফা বলেন, তিনি পরকালে বিশ্বাস করেন না। তার এই মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে। বেশিরভাগই তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছেন। অনেকটা চাপের মধ্যেই আছেন এই অভিনেত্রী।

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাফা কবির। মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আমি এবং আমার আল্লাহ জানে, কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোন কথা আমি বলিনি।’

তিনি আরও লেখেন, ‘তবুও, আমার কোন কথায় যদি কারো মনে বা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দু:খিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী। তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’

বিবি/ ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আমি দুঃখিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী : সাফা কবির

প্রকাশিত : ০৮:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯