০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

অয়ন মমতাজের গানের মডেল

ফোকসম্রাজ্ঞী মমতাজ‘না জানি কোন অপরাধে দিলা এমন জীবন’- জনপ্রিয় এই গানটি গেয়েছেন । শাকিব খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’ ছবিতে ব্যবহৃত হয়েছে গানটি।

এবার গানটির জন্য নতুন করে তৈরি করা হচ্ছে একটি ভিডিও। সেখানে মডেল হিসেবে থাকছেন অনন্য মামুন অয়ন। তাকে নিয়ে শুটিং শুরু করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিচালক আসাদুজ্জামান আসাদ।

এ গানে মডেল হওয়া প্রসঙ্গে কিশোর অয়ন বলেন, ‘দেশের নন্দিত শিল্পী মমতাজ। উনার গানের ভিডিওতে মডেল হিসেবে সুযোগ পেয়ে আমি গর্বিত। মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে।’

এদিকে পরিচালক জানান, এ গানের শুটিং হবে তিনশ ফিট, পুর্বাইলসহ ঢাকার বিভিন্ন লোকেশনে।

প্রসঙ্গত, উদীয়মান মডেল অয়ন লেখাপড়ার পাশাপাশি নিজেকে শোবিজে ব্যস্ত রেখেছেন। তিনি নিজেকে একজন মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সে লক্ষেই পথ চলছেন তিনি।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

অয়ন মমতাজের গানের মডেল

প্রকাশিত : ০২:৪২:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯