১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

অভিনেতা আনিস আর নেই

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত প্রায় ১১টার দিকে তার নিজ বাসভবন রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনে স্ট্রোক করে তিনি মারা যান বলে জানিয়েছেন তার জামাতা মো. শিমুল।

তিনি জানান, আনিসুর রহমান রাতে খাওয়া শেষে নামাজ পড়েন। এরপর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। সোমবার সকালে টিকাটুলি মসজিদে জানাজার পর ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামে তাকে দাফন করা হবে।

আনিসুর রহমান আনিস ১৯৬৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক যুগিয়েছেন। তিনি এমন একজন অভিনেতা যিনি জীবনভর সবাইকে শুধু হাসিয়েছেন। এজন্য তাকে ‘হাসির রাজা’ বলাই যায়।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

অভিনেতা আনিস আর নেই

প্রকাশিত : ১১:১৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯