১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আনিসের মরদেহ এফডিসিতে নেয়া হচ্ছে

স্বনামধন্য কৌতুক অভিনেতা আনিসের জানাজা আজ সোমবার সকাল ৯টায় টিকাটুলী জামে মসজিদে সম্পন্ন হয়েছে। এখন তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এফডিসিতে। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন তার সহশিল্পী ও ভক্ত-অনুরাগীরা। অভিনেতা আনিসের জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল এসব তথ্য জানিয়েছেন।

রবিবার রাত ১১টার দিকে অভিনেতা আনিস টিকাটুলীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। এফডিসি থেকে আনিসের মরদেহ নিয়ে যাওয়ার হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। সেখানেই তাকে সমাহিত করা হবে।

অভিনেতা আনিসের জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল বাংলাদেশ প্রতিদিনকে জানান, উনি সুস্থ ছিলেন। গতকাল রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন। ওখানেই তার স্ট্রোক হয়।

উল্লেখ্য, ১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আনিস। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এই তো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অভিনয় করছেন। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।

>>অভিনেতা আনিস আর নেই

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আনিসের মরদেহ এফডিসিতে নেয়া হচ্ছে

প্রকাশিত : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯