০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বনানীতে অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১

রাজধানীর বনানীতে একটি অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সিদ্দিক হোসেন (৫০) নামে এক অফিস কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে বনানী চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির মুন্সি ওভারসিজের অফিসে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক হোসেনের বাড়ি কুমিল্লায়। তিনি মুন্সি ওভারসিজের কর্মকর্তা।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। একজনকে গুলির পর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এসময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে।’

নিহতের সুরৎহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

বনানীতে অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১

প্রকাশিত : ০৯:৫০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭