০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এ বছর রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ এবছর রেকর্ড পরিমাণ ৭ দশমিক ২৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, উদ্যোক্তাদের কারণে এটা সম্ভব হয়েছে।

বুধবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে পৃথিবীর ১৭০টি দেশের সাথে বাংলাদেশেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনিউরশীপ ডিপার্টমেন্ট এর আয়োজন করেছে।

সরকারের হাতে এখন ১৪৫০টি প্রকল্প রয়েছে জানিয়ে মুস্তফা কামাল বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের চেহারা বদলে যাবে। সরকার এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিকল্পনামন্ত্রী বলেন, উদ্যোক্তা হতে হলে দূরদৃষ্টিসম্পন্ন হতে হয়। পাশাপাশি ঝুঁকি গ্রহণের সাহস ও মানসিকতা থাকতে হয়। পৃথিবীতে তারাই উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে যারা ঝুঁকি গ্রহণ করেছেন এবং অন্তদৃষ্টিসহকারে ঝুঁকি মোকাবেলা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

এ বছর রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত : ০৯:১৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭