০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

‘জলাতঙ্ক একটি ভয়ঙ্কর মরণব্যাধি’: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি নানান সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত অনেক দিন ধরেই। সমাজ সচেতনতামূলক কার্যক্রমে তার উপস্থিতি লক্ষণীয়। এবার জলাতঙ্ক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার কাজে নেমে পড়েছেন অপু।

মঙ্গলবার রাতে ‘জলাতঙ্ক রোগ’ সম্পর্কে সবাইকে সচেতন করতে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত ৪ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে অপু বলেছেন মরণব্যাধি এই রোগের নানা দিক নিয়ে।

ভিডিওতে অপু বিশ্বাস বলেন, ‘জলাতঙ্ক একটি ভয়ঙ্কর মরণব্যাধি’। এই রোগে মৃত্যু শতভাগ নিশ্চিত। বাংলাদেশে সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বানরের কামড় ও আঁচড়ের মাধ্যমে এই রোগ ছড়ায়। তবে এসব প্রাণীর কামড় বা আঁচড়ের সাথে সাথে ১৫ মিনিট ক্ষারযুক্ত সাবান দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে, দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আধুনিক চিকিৎসাব্যবস্থা নিলে এই মরণব্যাধি থেকে শতভাগ মুক্ত থাকা সম্ভব।’

অপুর এই আহ্বানের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। অনেকে কমেন্ট করছেন ও ভিডিও শেয়ার করছেন। এই মহতী কাজের অংশ হওয়ায় অনেকে অপুকে সাধুবাদ জানাচ্ছেন।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

‘জলাতঙ্ক একটি ভয়ঙ্কর মরণব্যাধি’: অপু বিশ্বাস

প্রকাশিত : ০২:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯