ঢাকাই ছবির আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। আসছে ঈদ উল ফিতরে তার অভিনীত ‘নোলক’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে রয়েছেন নায়ক শাকিব খান। ছবিটির প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
তবে এই ব্যস্ততার মধ্যে অস্থিরতা ভর করেছে অভিনেত্রীর মনে। গতকাল শুক্রবার রাত থেকে হঠাৎ ফেসবুকে ঢুকতে পারছেন না তিনি। আইডিটি ডিজেবল দেখাচ্ছে।
এ প্রসঙ্গে ববি বলেন, গতকাল রাত থেকে আইডি খুঁজে পাচ্ছি না। হ্যাক হয়েছে নাকি ফেসবুক কর্তৃপক্ষ ডিজেবল করেছে তাও বুঝছি না। আমি বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানিয়েছি।
বিবি/ ইএম
























