০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ঈদে শাকিব আসছেন ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ নিয়ে

গেল প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ঈদে প্রেক্ষাগৃহে রাজত্ব করছে শাকিব খানের সিনেমা। এবারও এর ব্যতিক্রম ঘটছে না।

ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা পাঁচটি সিনেমার দু’টিই ঢালিউড সুপারস্টারের। মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও সাকিব সনেট পরিচালিত ‘নোলক’ নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন শাকিব খান।

দু’টি সিনেমার মধ্যে ঈদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান ও শবনম বুবলী জুটির ‘পাসওয়ার্ড’। এরই মধ্যে সিনেমাটি মুক্তির জন্য ৭২টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক।

বৃহস্পতিবার (২৩ মে) মালেক আফসারী বলেন, ‘পাসওয়ার্ড’র মহরত যেদিন করেছি, সেদিন থেকেই অল্প অল্প করে আমাদের প্রেক্ষাগৃহ বুকিং শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশের বড় বড় ৭২টি প্রেক্ষাগৃহ আমরা চূড়ান্ত করেছি। এই প্রেক্ষাগৃহগুলোর বুকিংয়ের টাকাও আমরা পেয়ে গেছি। তবে আমাদের টার্গেট শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া।’

‘বর্তমানে ‘পাসওয়ার্ড’র শুটিং চলছে তুরস্কে। সেখান থেকে ইউনিট ফিরবে শুক্রবার (২৪ মে) সকালে। সব রেডি করে আশা করছি শিগগিরই সেন্সরে ‘পাসওয়ার্ড’ জমা দিতে পারবো’, যোগ করেন ‘অন্তর জ্বালা’খ্যাত এ নির্মাতা।

এদিকে এখন পর্যন্ত ‘নোলক’ ৪০টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত করতে পেরেছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা সাকিব সনেট। ‘পাসওয়ার্ড’ পরিবেশনা করছে হার্টবিট কথাচিত্র। আর ‘নোলক’ জাজ মাল্টিমিডিয়া থেকে মুক্তি পাচ্ছে।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের সামনে কঠিন বাস্তবতা

ঈদে শাকিব আসছেন ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ নিয়ে

প্রকাশিত : ১১:১৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯