০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

ফেরদৌস আরার ৯ম নজরুলসংগীত সমগ্র প্রকাশ ২৭ মে

আজ ১১ জ্যৈষ্ঠ (২৫ মে), শনিবার। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। দিনটি উপলক্ষে সংগীতশিল্পী ফেরদৌস আরার কণ্ঠে নজরুলসংগীত সমগ্রের ‘নবম খণ্ড’ প্রকাশ পাচ্ছে ২৭ মে।

এরইমধ্যে এই সমগ্রের ‘অষ্টম খণ্ড’ প্রকাশিত হয়েছে। নজরুল ইসলামের একক কণ্ঠে হাজার গান প্রকাশের কাজটি করছেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় আসছে ‘নবম খণ্ড’।

নতুন সমগ্রটি বরাবরের মতোই ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশ পাবে।

ফেরদৌস আরা জানান, গত এক সপ্তাহ ধরে নিরবিচ্ছিন্নভাবে এর কাজ চলছে। এটি আরও গুছিয়ে করতে সময় লেগে যাচ্ছে। যে কারণে ২৭ মে নবম খণ্ডের সিডির মোড়ক উন্মোচনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

জানা যায়, এই সমগ্রে নজরুলের অতি প্রচলিত-অপ্রচলিত ১২টি গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘মোরা আর জনমে’, ‘রমজানের রোজার শেষে’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘একাদশীর চাঁদ রে ঐ’ ‘ছন্দে-আনন্দে’ প্রভৃতি।

বিবি/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ফেরদৌস আরার ৯ম নজরুলসংগীত সমগ্র প্রকাশ ২৭ মে

প্রকাশিত : ০২:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯