০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শান ছবিতে ২৬ বছর পর একসঙ্গে চম্পা ও অরুণা বিশ্বাস

২৬ বছর আগে ত্যাগ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন চিত্রাভিনেত্রী চম্পা ও অরুণা বিশ্বাস। ছবিটিতে তাদের দুজনের বিপরীতেই নায়ক হিসেবে দেখা গিয়েছিলো ইলিয়াস কাঞ্চনকে। তিনি অভিনয় করেছিলেন যমজ চরিত্রে।

দীর্ঘ ২৬ বছর পর আবারও একসঙ্গে হলেন চম্পা ও অরুণা। তারা অভিনয় করছেন নতুন একটি ছবিতে। সেখানে অবশ্য তারা নায়িকা নন, দেখা যাবে নায়ক-নায়িকার মায়ের চরিত্রে। যেখানে চিত্রনায়ক সিয়ামের মা হয়েছেন চম্পা আর নায়িকা পূজার মায়ের চরিত্রে কাজ করছেন অরুণা। ছবির নাম ‘শান’। পরিচালনা করছেন এম রাহিম।

দীর্ঘদিন পর অরুণার সঙ্গে কাজ করা প্রসঙ্গে চম্পা বলেন, ‘২৬টা বছর। অনেক কিছুই বদলে গেছে এই দেশ ও সিনেমার ইন্ডাস্ট্রির। কিন্তু পুরনো সম্পর্কগুলো থেকে গেছে। ভালো লাগছে এতদিন পর অরুণার সঙ্গে কাজ করছি। স্মৃতি রোমন্থন করে করে শুটিংয়ের সময়টা খুব উপভোগ করছি আমরা।’

অরুণা বিশ্বাস বলেন, ‘চম্পা আপা খুবই চমৎকার একজন অভিনেত্রী। তার সঙ্গে দীর্ঘদিন পর ফ্রেম ভাগাভাগি করছি। ভালো লাগছে। একটা সময় আমরা কত ছবিতে একসঙ্গে কাজ করেছি। সেই সময়কার কত স্মৃতি, কত কথা মনে আছে আজও! সেসব গল্প উঠে আসে কাজের ফাঁকে।

গতকাল রোববার ঢাকায় এ ছবির শুটিং শুরু হয়েছে। পরিচালক জানান, ঈদের ছুটির আগ পর্যন্ত টানা চলবে শুটিং। এ লটে শুটিং করছেন চম্পা, অরুণা বিশ্বাস, সিয়াম ও পূজা। তাদের সঙ্গে আরও রয়েছেন তাসকিন রহমান।

বিবি/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শান ছবিতে ২৬ বছর পর একসঙ্গে চম্পা ও অরুণা বিশ্বাস

প্রকাশিত : ০১:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯