এই প্রথমবার কোন বাংলাদেশী ক্লিয়ার শ্যাম্পুর শুভেচ্ছাদূত হলেন। এর আগে ফুটবল খেলোয়ার ক্রিষ্টিয়ান রোনালদো, বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ ক্লিয়ার শ্যাম্পুর শুভেচ্ছাদূত হয়েছিলেন। বিজ্ঞাপন টি আন্তর্জাতিক ভাবেও প্রচারিত হবে।
ফারিয়া বলেন, ‘আমি খুবই খুশি যে এমন কাজে যুক্ত হয়ে। আমার ক্যারিয়ারে এটা অন্যরকম প্রাপ্তি। থাইল্যান্ডে ক্লিয়ারের বিজ্ঞাপনচিত্রটি তৈরি হবে।’
ফারিয়া জানান, বিজ্ঞাপনে কাজ করবে সিঙ্গাপুরের পরিচালক। শুটিং হবে থাইল্যান্ডে। আপাতত এটি প্রচার হবে বাংলাদেশ ও শ্রীলংকায়।
ফারিয়া গত মার্চে ভারতের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। তেলের সেই বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ হয়েছিল মুম্বাইয়ে।
বিবি/এমএ
























