০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রেকর্ড গড়লেন সালমান

বক্স অফিসের অঘোষিত ‘সুলতান’ তিনি। ‘ভারত’ মুক্তির পর অনুরাগীদের এ কথাই যেন আরও একবার প্রমাণ করলেন সালমান খান। প্রথম দিন এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৪২ কোটি টাকার কিছু বেশি। তৃতীয় দিন এ ছবির আয় ছিল প্রায় ৯৬ কোটি টাকা। চতুর্থ দিনেই ‘ভারত’ ছুঁয়ে ফেলে ১০০ কোটির বেঞ্চমার্ক।

বলিউডে এখনও পর্যন্ত ১০০ কোটির ক্লাবে সবচেয়ে বেশি সংখ্যক ছবি রয়েছে সালমানেরই। ভাইজানের মোট ১৪টি ছবি ১০০ কোটির ক্লাবে রয়েছে।

ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি-প্রায় সব কিছুই ‘ভারত’ ছবির কোনও না কোনও অংশে ধরতে চেষ্টা করেছেন সালমান। ভারতে ৪৭০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

এই সাফল্যের পর সালমান টুইট করেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। খুব আনন্দ হচ্ছে। গর্বও…। জয় হিন্দ।’

‘ভারত’-এ দীর্ঘ দিন পরে বড়পর্দায় ফিরেছেন সালমান-ক্যাটরিনা জুটি। ফের তাদের রোম্যান্স দেখার সুযোগ পেলেন দর্শকরা। এটি একটি কোরিয়ান ছবির রিমেক। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হয়েছে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, ‘একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।’

বিবি/এমএ

ট্যাগ :

গজারিয়ায় ফিলিং স্টেশন, খাদ্যগুদাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

রেকর্ড গড়লেন সালমান

প্রকাশিত : ০১:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০১৯